Thursday, November 17, 2016

ব্লগ নীড়পাতা


ভারতীয় ধ্রুপদী নৃত্য

ভারতীয় ধ্রুপদী নৃত্য একটি তুলনামূলক নবীন সাংস্কৃতিক আচার যা বিভিন্ন সংহত-শিল্পাচার দ্বারা নাট্য ও পরিশুদ্ধ হিন্দু বাদ্যযন্ত্র সহযোগে পরিবেশিত হয় এবং পদ্ধতিটি খ্রিষ্টপূর্ব ৪০০ অব্দে ভরত মুনি'র নাট্য শাস্ত্র হতে উদ্ভূত।
প্রাচীন মানুষের ছেড়ে যাওয়া বিভিন্ন বস্তু নিদর্শনের মতো নৃত্যকলার তেমন কোন বস্তু না পাওয়া গেলেও নৃত্যকলা প্রাচীন মানবের বিভিন্ন আচার উৎসবে নৃত্যের প্রমান পাওয়া যায়। প্রত্নতাত্ত্বিক নিদর্শনে প্রগৈতিহাসিক কালে নৃত্যকলার প্রমাণ পাওয়া যায়। খৃষ্টপূর্ব ৩৩০০ সালে মিশরীয় দেয়াল চিত্রে এবং ভারতের গুহা চিত্রে নৃত্যকলার ভঙ্গী উৎকীর্ণ রয়েছে। দেয়ালচিত্রে খোদিত ভঙ্গীগুলো হতে মনে হয় যে কিংবদন্তির কাহিনী পরিবেশনের জন্যই ঔ চিত্রগুলো উৎকীর্ণ করা হয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না যে লিখিত বর্ণমালা প্রচলনের আগে নৃত্যকলার এই পদ্ধতির মাধ্যমেই এই সব গল্প বংশ পরম্পরায় চলে আসতো ।
নৃতকলার আরো একটি প্রাচীন প্রকাশ দেখা যায় অতীন্দ্রিয় চেতনায় বিভিন্ন কু-প্রভাব হতে মুক্ত করার আচার অনুষ্ঠানে ।

নৃত্য : তাল ও লয় সহ অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন দ্বারা মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে ।

নৃত্য বা নৃত্যকলার ইংরেজি Dance শব্দটি এসেছে প্রাচীন ফ্রেঞ্চ শব্দ Dancier শব্দটি হতে। নৃত্য শব্দটি সাধারণত শারীরিক নড়াচড়ার প্রকাশভঙ্গীকে বোঝায়।  তাল ও লয় সহ অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালন দ্বারা মনের ভাব প্রকাশ করাকে নৃত্য বলে ।